মূল বিষয়বস্তুতে যান
← বাংলার সাথী: সরকারি প্রকল্প ও চাকরির খবর
লগইনরেজিস্টার

পশ্চিমবঙ্গের সরকারি চাকরির পরীক্ষা

৭টি পরীক্ষার সম্পূর্ণ গাইড — পরীক্ষা কে নেয়, কী কী ধাপ, কোন বিষয়ে কত নম্বর, যোগ্যতা, বয়সসীমা ও প্রস্তুতির কৌশল। সব তথ্য সরকারি বিজ্ঞপ্তি ও গেজেট থেকে।

শিক্ষক নিয়োগ

বিজ্ঞপ্তির অপেক্ষা

পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট (WB Primary TET)

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)

প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষক হওয়ার যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা। ৫টি অংশে ৩০টি করে মোট ১৫০টি MCQ, ১৫০ নম্বর, সময় ১৫০ মিনিট, নেগেটিভ মার্কিং নেই — পাস নম্বর ৬০% (সংরক্ষিত শ্রেণিতে ৫৫%)।

মোট ১৫০ নম্বর⏱ ১৫০ মিনিট (২ ঘণ্টা ৩০ মিনিট)
ফলাফল / ইন্টারভিউ পর্ব

WBSSC SLST সহকারী শিক্ষক (নবম–দশম ও একাদশ–দ্বাদশ)

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)

সরকার-পোষিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের রাজ্যস্তরের নির্বাচন পরীক্ষা। ২০২৫ বিধি অনুযায়ী মোট ১০০ নম্বর: লিখিত ৬০, শিক্ষাগত যোগ্যতা ১০, অভিজ্ঞতা ১০, ইন্টারভিউ ১০, লেকচার ডেমোনস্ট্রেশন ১০।

মোট ১০০ নম্বর
বিজ্ঞপ্তির অপেক্ষা

WBSSC উচ্চ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)

উচ্চ প্রাথমিক স্তরে সহকারী শিক্ষক নির্বাচনের ২০২৫ সালের বিধি — মোট ১০০ নম্বরের মধ্যে টেট ওয়েটেজ ৪০, লিখিত ২৫, ইন্টারভিউ ১৫, শিক্ষাগত যোগ্যতা ১০, লেকচার ডেমো ৫ ও অভিজ্ঞতা ৫।

মোট ১০০ নম্বর

স্কুলের শিক্ষাকর্মী (ক্লার্ক ও গ্রুপ ডি)

ফলাফল / ইন্টারভিউ পর্ব

WBSSC ক্লার্ক (গ্রুপ সি) — স্কুলের শিক্ষাকর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)

সরকার-পোষিত বিদ্যালয়ে ক্লার্ক পদে নিয়োগ। ২০২৫ নিয়োগ বিধি অনুযায়ী মোট ১০০ নম্বর: OMR লিখিত ৬০ (সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনা, ইংরেজি, পাটিগণিত — ১৫ করে), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ১৫, ইন্টারভিউ ও টাইপিং-কম্পিউটার পরীক্ষা ২৫।

মোট ১০০ নম্বর
ফলাফল / ইন্টারভিউ পর্ব

WBSSC গ্রুপ ডি — স্কুলের শিক্ষাকর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)

সরকার-পোষিত বিদ্যালয়ে গ্রুপ ডি পদে নিয়োগ। ২০২৫ নিয়োগ বিধি অনুযায়ী মোট ৫০ নম্বর: OMR লিখিত ৪০, সমজাতীয় অভিজ্ঞতা ৫ ও মৌখিক ইন্টারভিউ ৫। যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

মোট ৫০ নম্বর

পুলিশ নিয়োগ

বিজ্ঞপ্তি প্রকাশিত

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)

পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগ। ২০২৪ বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষা ৮৫ নম্বর (৮৫টি MCQ, ১ ঘণ্টা, ভুলে ¼ কাটা), তারপর PMT ও PET (যোগ্যতামূলক) এবং ইন্টারভিউ ১৫ নম্বর।

মোট ১০০ নম্বর⏱ ১ ঘণ্টা (লিখিত পরীক্ষা)

পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)

আবেদন চলছে

WBPSC ক্লার্কশিপ পরীক্ষা

পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ (WBPSC)

রাজ্য সরকারের দপ্তরে ক্লার্ক নিয়োগের পরীক্ষা। পার্ট-১: ১০০টি MCQ (ইংরেজি ৩০, জেনারেল স্টাডিজ ৪০, পাটিগণিত ৩০), ১ ঘণ্টা ৩০ মিনিট, ভুলে ০.২৫ কাটা; পার্ট-২: ইংরেজি ৫০ + বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি ৫০; তারপর টাইপিং টেস্ট।

মোট ২০০ নম্বর⏱ পার্ট-১: ১ ঘণ্টা ৩০ মিনিট · পার্ট-২: ১ ঘণ্টা📅 অনলাইন আবেদন ও ফি জমার শেষ তারিখ (বর্ধিত): ১ নভেম্বর, ২০২৬